Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বোমা অপসারন করতে গিয়ে এসআইসহ আহত-৩

    | ১৬:১৪, ফেব্রুয়ারি ১৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা এলাকার মৃত রাজু হাওলাদারের পুত্র মাসুম হাওলাদারের (৪০) বাড়ির বাথরুমে সোমবার রাতে অজ্ঞতনামা দূবৃত্তদের রেখে যাওয়া শক্তিশালী বোমা অপসারন করতে গিয়ে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন, কনষ্টবল মোঃ মিজানসহ তিনজন মারাত্মকভাবে জখম হয়েছে। আহত দুই পুলিশকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    স্থাণীয়রা জানান, সোমবার রাতে গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামে ইসলামিক মিশন সংলগ্ন মাসুম হাওলাদারের বাড়ির বাথরুমে ব্যাগ ভর্তি রেখে যায় অজ্ঞাতনামা দূবৃত্তরা। সকালে বাড়ির লোকজন বাথরুমে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়ির লোকজনের সহায়তায় ব্যাগভর্তি বোমা অপসারনের চেষ্টা চালায়। এ সময় অসতর্কতাবসত বোমা বিস্ফোরিত হয়ে গৌরনদী মডেল থানায় এক এসআই, এক কনষ্টবলসহ তিনজন আহত হন।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, উপজেলার বড় কসবা গ্রামের মাসুম হাওলাদার বাড়ির বাথরুমে ব্যাগভর্তি বোমা রেখে যায় কে বা কারা। মঙ্গলবার সকালে গৃহকর্তা মাসুম হাওলাদার বাথরুমে গিয়ে ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে ৯৯৯ ফোন দেন। ফোন পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌছে বোমা অপসারনের কাজ শুরু করেন। ব্যাগভর্তি ৬/৭টি বোমা উদ্ধার করে পানির বালতিতে রাখতে গেলে এ সময় বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়ে বালতি উড়ে যায়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন, কনষটবল মোঃ মিজান ও বাড়ির মালিক মাসুম হাওলাদার মারাত্মকভাবে জখম হন। খবর পেয়ে আরো পুলিশ ঘটনাস্থলে পৌছে এলাকাবাসির সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন, কনষটবল মোঃ মিজানকে বরিশাল পুলিশ হাসপাতালে ও মাসুম হাওলাদারকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে বোমায় মোড়ানো লাল কালো টেপ, জারের কাঠি, লোহার পাতসহ বোমা তৈরীর উপকরন উদ্ধার করেছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top