Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল

    | ০৯:১৪, ডিসেম্বর ০১ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে (গৌরনদী-আগৈলঝাড়া) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে তার পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বুধবার বিকেলে সহকারী রিটার্নিং অফিসার ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন এর কাছে মনোয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
    প্রসংগত, বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩,০৪,৩০৩ জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১,৭২,৪৫১ জন এবং আগৈলঝাড়া উপজেলায় ১,৩১,৮৫২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে এই আসনে ভোটার বেড়েছে ৪৭,০৪৩ জন। একাদশ সংসদ নির্বাচনে এই আসনে ভোটার ছিল ২ লাখ ৫৭ হাজার ২শ ২০জন। এর মধ্যে গৌরনদী উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৩৫জন ও আগৈলঝাড়া উপজেলায় ১ লাখ ১২ হাজার ১শ ৮৫ জন।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top