Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    স্বপ্ন পুরনে মা-মেয়ের লড়াই, ভবিষ্যাত পড়াশোনা নিয়ে হতাশা

    | ১০:১৬, নভেম্বর ১৯ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ মেয়ে আয়শা আক্তারের জন্মের ১৭ দিন পরে মারা যান বাবা হালিম ফরাজী । মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন মা তাই দ্বিতীয় বিয়ে না করে জীবন যুদ্ধে নামেন মা মহুয়া আক্তার। দিন মজুরের কাজ করে মেয়েকে নিয়ে ১৫ বছর দারিদ্রের সঙ্গে সংগ্রাম করছেন। মেয়ে আয়শা আক্তার এ বছর গৌরনদী উপজেলার চাদশী ঈশ^র চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞন বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। মেয়ের স্বপ্ন ডাক্তার হবে। তাই আগামি দিনের পড়াশোনা নিয়ে খুবই দুচিন্তায় রয়েছেন মা-মেয়ে।
    স্থানীয় লোকজন, শিক্ষক ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামের হালিম বেপারী ও মহুয়া আক্তার দম্পত্তির সুখে জীবন কাটছিল। ২০০৮ সালে তাদের ঘরে জন্ম দেন এক কন্যা সন্তান। নাম রাখেন আয়শা আক্তার। আয়শা আক্তারের জন্মের ১৭ দিন পরে বাবা হালিম মারা যান। ঘোর অন্ধকার নেমে আসে মহুয়া জীবনে । তিনি মেয়েকে নিয়ে জীবন দ্ধুদ্ধে নেমে পড়েন । জীবিকার জন্য বেছে নেন পান বরজে দিন মজুরের কাজ। মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন সুখি সুন্দর জীবনের। তাই পরবর্তিতে দ্বিতীয় বিয়ে না করে মেয়েকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করেন। মেয়েটি খুবই মেধাবী আয়শা সমাপনি ও জুনিয়র বৃত্তি লাভ করে। মায়ের স্বপ্ন আরো বেড়ে যায়। মা মেয়ে মিলে দিন মজুরের কাজ করে পড়াশোনা ও সংসার চালান। অর্থের অভাবে ৮ম শ্রেনীতে লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়।
    বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জান বলেন, আয়শা খুবই মেধাবী। জেএসসিতে ফলাফল দেখে তার লেখাপড়া বন্ধ হওয়ার বিষয়টি আমরা মেনে নিতে পারছিলাম না। তাই স্কুলে পড়্গ থেকে যোগাযোগ করে সহায়তার আশ্বাস দেই। আয়শার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও তার কঠোর পরিশ্রমে সে সফল হয়েছে। সে এবারে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। আয়শা জানান, বাবাকে দেখিনি, মা বাবার দায়িত্ব পালন করেন। মায়ের কষ্ট দেখে লেখাপড়া বন্ধ করতে চাই কিন্তু তা মানতে নারাজ। তাই তখন মায়ের সঙ্গে আমিও মাঝে মাঝে কাজ করে মায়েকে সহায়তা করি। আমি ডাক্তার হতে চাই কিন্তু এখন কলেজে পড়া নিয়ে দুশিন্তায় আছি কিভাবে ডাক্তার হব!। মা বলেন, মেয়ে এসএসি পরীক্ষার ফলাফল শুনে আমি খুশিতে কেদে ফেলি। কিছু সময়ের জন্য স্বপ্ন পুরনের আনন্দে বিভোর হলেই পড়ক্ষই মেয়ে পঢ়ামোনা নিয়ে কালো ছায়া কেড়ে নেয় আমার স্বপ্ন। আমার স্বপ্ন পুরনে সমাজের বৃত্তিবানসহ সকলের সহায়তা চাই।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top