Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় দেয়াল চাপা পরে কিশোরের মৃত্যু

    | ২১:১০, জুলাই ২২ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে শুক্রবার সন্ধ্যায় নির্মানাধীন একটি মসজিদের দেয়াল ভেঙ্গে চাপা পরে শাহাদাত ফকির (১৩) এক কিশোরের মৃত্যু হয়েছে।
    আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের তালতা গ্রামে ফকির বাড়ি জামে মসজিদের নির্মান কাজ চলছিল। শুক্রবার বিকেলে স্থানীয় কতিপয় কিশোর সেখানে খেলাধূলা করছিল। ওই দিন সন্ধ্যায় ভদ্রপাড়া গ্রামের ভাষাই ফকিরের ছেলে ও ফকির করম আলী সিকদার বিদ্যা নিকেতনের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাহাদাত ফকিরের (১৩) উপর নির্মানাধীন মসজিদের একটি দেয়াল ভেঙ্গে পড়ে চাপা পড়েন। সহপাঠিদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা শাহাদাতকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা হালদার তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দিপা হালদার জানান, দেয়ালের নিচে চাপা পরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই মারা গেছে।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top