Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

    | ১৮:১৪, জুন ২৬ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে খালের বাঁধ অপসারণ ও ২৫ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে। এসময় অবৈধ চায়না জাল ব্যবহারকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
    আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার বাকাল ইউনিয়নের ১নং ব্রীজ সংলগ্ন খাল ও বাগধা ইউনিয়নের উত্তর বড়মগড়া খালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক উম্মে ইমামা বানিন এর আদালত অভিযান চালিয়ে একটি বাঁধ অপসারন ও ২৫ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ করেন। এসময় বড়মগড়া গ্রামের চান মোহন শিকারীর ছেলে অবৈধ জাল ব্যবহারকারী বাসুদেব শিকারীকে মৎস্য আইনে ৩ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, থানার এসআই মিল্টন মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top