Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    | ১৭:০৩, জানুয়ারি ২৩ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    এ উপলক্ষে সোমবার সকালে স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ও স্কুলের প্রতিষ্ঠাতা কৈলাশ চন্দ্র সেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ শেষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে প্রধান শিক্ষক জহিরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক সরদার, গৈলা আরিফ সেরনিয়াবাত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার রেজাউল করিম, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো. ছরোয়ার দাড়িয়া, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্তসহ প্রমুখ। উল্লেখ্য, ১৮৯৩ ইং সালের ২৩ জানুয়ারী কৈলাশ চন্দ্র সেন বৃটিশ সরকারের ম্যাজিস্ট্রেটের চাকরী ছেড়ে এলাকার শিক্ষা প্রসারের জন্য গৈলা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি শিক্ষকতায় আমৃত্যু নিবেদিত ছিলেন।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top