Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় আ,লীগ নেতার নেতৃত্বে বিএনপি নেতার বাসভবনে হামলার অভিযোগ

    | ২১:১৯, সেপ্টেম্বর ২৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম তালুকদার ওরফে টিটু তালুকদারের (৩২) নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেনের বাসভবনে হামলা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন (৫৯) অভিযোগ করে বলেন, রোববার রাতে আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সফিকুল ইসলাম তালুকদার ওরফে টিটু তালুকদারের (৩২) নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীরা আমার পাকা ভবনের জানালার থাই গøাস ভাঙচুর করে পরবর্তিতে আমার কাচা বসতঘরের বেড়া, দরজা জানালা ভাঙচুর ও রাম দা দিয়ে কুপিয়ে ভেঙ্গে দেয়। অভিযোগের ব্যাপারে জানতে ফোন করলে ইউপি চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত ফোন ধরেননি পরে ক্ষুদে বার্তা পাঠালে সারা মিলেনি। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, রাতে বিএনপি নেতার ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। থানায় কেউ কোন অভিযোগ করিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

     

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top