Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বৃক্ষ রোপন অভিযান উপলক্ষে গৌরনদীতে গাছের চারা বিতরন

    | ২০:৪৮, জুলাই ১৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ২০২২ উপলক্ষে গতকাল গৌরনদীর চাঁদশীতে সুবিধাভোগীদের মধ্যে ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরন করা হয়। এ উপলক্ষে “প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এইচ.এম, শাহ আলম, যুগ্ম সাধারন সম্পাদক সরদার আব্দুর রব, এ্যাডভোকেট আব্দুর রব জলিল, সদস্য নুরুল ইসলাম ও ক্রিয়া সম্পাদক ও ইউপি সদস্য মোঃ সাব্বির হোসেন প্রমূখ। আলোচনা শেষে চাদশী ইউনিয়নের প্রায় শতাধিক নারী ও পুরুষদের ফলজ ও বনজসহ বিভিন্ন প্রজাতির দুই শত চারা বিতরন করা হয়। সুবিধাভোগীদের মাঝে গাছের চারা বিতরন করেন ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতিরসভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top