Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত ও ৬জন যাত্রী আহত

    | ১৬:২৯, জুলাই ১২ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস বিএমএফ পরিবহন ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক মোক্তার হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এছাড়া বিএমএফ পরিবহনের ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর টরকী বাসষ্ট্যান্ডে মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত লরি চালকের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলায়। দূর্ঘটনার ফলে মহাসড়কের দু’পাশে এক ঘন্টার অধিক সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।
    গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, তেলবাহী লরি মাদারীপুর থেকে বরিশাল যাওয়ার পথে এবং বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহন টরকী বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে মঙ্গলবার সকাল পৌসে সাতটার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে যান দু’টির সম্মুখ ভাগ দুমড়ে মুচরে যায়। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটাকবলিত যান দু’টিকে জব্দ করা হয়েছে। সকাল ৮টার দিকে রেকার দিয়ে দূর্ঘটনাকবলিত যান সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top