Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী ও উজিরপুরে পৃথক দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-২

    | ১৭:১১, জুন ২৫ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল এলাকায় শনিবার দুপুরে লোকালবাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া শুক্রবার গভীর রাতে মহাসড়কের মাহিলাড়া বাসষ্টান্ডে দুরপাল্লার বাস হানিফ পরিবহনের সঙ্গে নসিমনের সংঘর্ষে এক যুবক নিহত হন। গৌরনদী হাইওয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি লোকাল তৌরী পরিবহন বাস শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল এলাকায় পৌছলে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে ছেড়ে আসা বরিশালগামি কাভার্ড ভ্যান গাজীপুর-ন ১১-০২৬৪র মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানটি দুমরে মুচরে যান এবং ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক রংপুর জেলার সদর উপজেলার পীরগাছা ইউনিয়নের পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত মোঃ মুজাম উদ্দিনের ছেলে আবেদ আলী (৪২) মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ তৌরী পরিবহন বাসটি আটক করেছে।

    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন আরো বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া বাসষ্টান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামি দুর পাল্লার বাস হানিফ পরিবহনের সঙ্গে গৌরনদীগামি নসিমনের মুখোমুখি সংঘর্সের ঘটনা ঘটে। এতে নসিমন যাত্রী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের শাহজিরা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে খোকন সিকদার (৩০) ঘটনাস্থলেই মারা যান। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ২৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top