Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দূধর্ষ ডাকাতি, ডাকাতের হামলায় আহত-২

    | ১৫:৩৬, জুন ১২ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর গ্রামের সৌদি আরব প্রবাসী হুমায়ুন হাওলাদারের বসতঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে দূধূর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতের হামলায় দুইজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চরছে।

    পুলিশ ও আহতরা জানান, গৌরনদী উপজেলার কেফায়েতনগর গ্রামের সৌদি আরব প্রবাসী হুমায়ুন হাওলাদারের বসতঘরে শুক্রবার দিবাগত গভীর রাতে শসস্ত্র ১০/১২ জনের ডাকাত দল পাকা ভবনের গ্রীল কেটে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ঘন্টাব্যাপি ডাকাতি চালায়। সৌদি প্রবাসী হুমায়ুন কবির হাওলাদারের মা আলেয়া বেগম অভিযোগ করে বলেন, ডাকাতদল ঘরে ঢুকে আমাকে ও পুত্রবধূ তানিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা ও মুখ বেধে আলমারির চাবি দাবি করে। চাবি দিতে অস্বীকৃতি জানালে আমাদেরকে বেদমভাবে মারধর করে। পরে আমার পাচ বছরের নাতি ওমর হাওলাদাকে ধারাল অস্ত্রে জিম্মি করে চাবি নিয়ে আলমারী, সুকেজ ও ওয়ারড্রোপ থেকে ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ প্রায় সাড়ে তিন লাখ টাকা ও মূল্যবান মালামালসহ ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার সকালে বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল-বেরুনী, ওসি মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এখনো কেউ লিখিত াভিযোগ করেনি।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top