Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

    | ১৬:১২, মার্চ ১৭ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতিয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
    উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াসের নেতৃত্বে প্রথমেই পুষ্পস্তাবক অর্পণ করা হয়। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেছেন। শেষে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার বিজয়ী কিশোর-কিশোরীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে উপজেলার বিভিন্ন এতিম খানায় এতিমদের মাঝে খাবার পরিবেশন করা হয়। একইদিন মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে কোমলমিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী সহ অন্যান্যরা।

    Post Views: ৫২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    Top