Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

    | ১৪:২৯, নভেম্বর ১৪ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ডাকাতি করে ফেরার পথে ডাকাতির লুন্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে
    বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকা থেকে ডাকাতদের গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ।
    গ্রেফতারকৃতরা হলো- বাকেরগঞ্জ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত কাজেম সরদারের পুত্র জাহাঙ্গীর সরদার (৬০) একই গ্রামের বারেক হাওলাদারের পুত্র ফিরোজ হাওলাদার (৩২) ও উপজেলার নলচিড়া খানাবাড়ি গ্রামের আব্দুল মালেক জমাদ্দারের পুত্র তারেক জমাদ্দার (২০)। এরমধ্যে ডাকাত জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছয়টি ডাকাতির মামলা রয়েছে।
    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, শনিবার দিবাগত গভীর রাতে নলচিড়া এলাকায় সংঙ্ঘবদ্ধ ডাকাত দল ডাকাতি শেষে ফেরার পথে এলাকাবাসী ডাকচিৎকার দিলে টহল পুলিশ প্রথমে ডাকাত তারেককে আটক করতে সক্ষম হয়। পরে তারেকের স্বীকারোক্তিমতে বিভিন্ন স্থানে পুলিশি চেকপোষ্ট বসিয়ে অপর দুই ডাকাত সদস্যকে লুন্ঠিত দুইটি ল্যাপটপ, একটি ট্যাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রাংশসহ আটক করা হয়। এ ঘটনায় রবিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ৩১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top