Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে প্রয়াত সাংবাদিক নাসির উদ্দিনের স্মরণসভা

    | ১৮:২৭, অক্টোবর ২৩ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া উপজেলার সাংবাদিকদের উপস্থিতে উজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সদ্য প্রয়াত নাসির উদ্দিন বালী’র স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার সকালে উজিরপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, মডেল থানার ওসি মোঃ আর্শাদ আলী।
    উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটনের সভাপতিত্বে প্রয়াত সাংবাদিকের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উজিরপুর বাজার কমিটির সভাপতি সামসুল হক সিদকার, প্রয়াত সাংবাদিকের সহদর গিয়াস উদ্দিন বালীসহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রনি খান। আলোচনা শেষে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

    Post Views: ৬৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top