Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে ট্রাকের ধাক্কায় চাচা ভাতিজা নিহত

    | ১৯:২৯, আগস্ট ২০ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী সাজু ফিলিং ষ্টেশনের সামনে বৃহস্পতিবার রাতে ট্রাকের ধাক্কায় ঢাকাগামি মটরসাইকেল আরোহী এক যুবক ঘটনাস্থলেই নিহত ও দুজন আহত হন। আহত তানজিল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় উজিরপুর শুক্রবার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।

    উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জুয়েল জানান, আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের আব্দুল মালেক শাহ এর ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৫) তার দুই সহযোগীকে নিয়ে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে বরিশাল থেকে মটরসাইকেল নিয়ে রওয়ানা হয়ে বৃহস্পতিবার রাত পোনে ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের জয়শ্রী সাজু ফিলিং ষ্টেশনের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় সড়কে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই ইকবাল হোসেন মারা যায়। ইকবালের ছেলে শাওন (১২) ভাতিজা তানজিল (২২) গুরুতরভাবে আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজা তানজিল (২২) মারাযায়। । পুলিশ লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠিয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী অর্শেদ বলেন, এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top