বরিশাল
আগৈলঝাড়ায় আর্ত-মানবতার সেবায় ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব
নিজস্ব প্রতিবেদক, “জীবনের প্রত্যয়ে, আমরা সবাই এক সাথে, মোদের একটাই শ্লোগান, মূমুর্ষ রোগীকে করবো রক্তদান”। এই শ্লোগানকে সামনে রেখে বৈশ্বিক করোনা মহামারির মধ্যেও বরিশালের আগৈলঝাড়ায় সেচ্ছায় মূমুর্ষ রোগীদেরকে রক্তদান করে যাচ্ছে ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব (কেবিডিসি) এর সদস্যরা। এছাড়াও প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত রক্তদানের পাশাপাশি হতদরিদ্রদের মাঝে আর্থিক ও খাদ্য সহয়তা প্রদান করে যাচ্ছে সেচ্ছাসেবী এই সংগঠনটি।
“ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব” এর প্রতিষ্ঠাতা মোঃ মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত জানান, “ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব” এর মূল লক্ষ্য মূমুর্ষ রোগীদের রক্তদানের পাশাপাশি আর্ত-মানবতার সেবায় কাজ করা। যে কারনেই দেশের বিভিন্ন প্রান্তে মূমুর্ষ রোগীদেরকে রক্তদান করে যাচ্ছে এ সংগঠনটির সদস্যরা। এছাড়াও করোনার কারনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের খাদ্যসহ বিভিন্ন সহযোগীতা করে যাচ্ছে সংগঠনটি। ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখতে আমার (সাগর সেরনিয়াবাতের) নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষণস্থায়ী গ্যালারি শাড়ী ঘর থেকে লাভের শতকরা ১০ শতাংশ টাকা এই সংগঠনে প্রদান করা হবে। যা দিয়ে মূমুর্ষ রোগীদের সহয়তার পাশাপাশি অসহায় হতদরিদ্রদের সহযোগিতা ছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে ব্যবহৃত হবে বলে জানান তিনি।
রোববার সকালে সেরাল গ্রামের ক্ষণস্থায়ী নীড়ে “ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব” এর এডমিন, মডারেটর ও ভলান্টিয়ারসহ অর্ধশতাধিক ব্যক্তিদের মাঝে টি-শার্ট প্রদান করেন তিনি। এ সময় সংগঠনের জুলাই মাসের সেরা ভলান্টিয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জুলাই মাসের সেরা ভলান্টিয়ারদের মধ্যে হৃদয় দত্ত’কে ১ম, নিদারা আন্তা’কে ২য় ও সোহাগ সরদার’কে ৩য় হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২০ সালের ডিসেম্বরের ২১ তারিখ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে “ক্ষণস্থায়ী ব্লাড ডোনার্স ক্লাব” সংগঠনটি। যা বর্তমানে আবেগ, প্রেম ও ভালোবাসা’ময় একটি পরিবার হিসেবে স্থান করে নিয়েছে সকলের হৃদয়ে।


