Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    খালের বাঁধ কেটে দিল বিক্ষুব্ধ গ্রামবাসি

    | ১৭:৪৩, মে ০৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামে বৈদ্যুতিক উপকেন্দ্রে যাতায়াতের জন্য সরকারি খাল ভরাট করে রাস্তা নির্মান করায় বার্থী ইউনিয়নের তিন গ্রামে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রায় এক হাজার একর জমির বোরা ধান, পাট, মুগডাল ও পান বরজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঠিকাদার বাঁধ অপসারন না করায় ক্ষতিগ্রস্থ কৃষক ও গ্রামবাসি বাঁধ কেটে অপসারন করে পানি নিস্কশনের ব্যবস্থা করেন।

    বরিশাল-ঢাকা মাহসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল Ñ বার্থী খালের তীঁরে তাঁরাকুপি গ্রামে বরিশাল পল্লী বিদ্যু সমিতি-২র আরইইবিডিপি-২ প্রকল্পের অধীনে বৈদ্যুতিক উপকেন্দ্রে স্থপনে সরকারি খাল ভরাট করে উপকেন্দ্রে যাওয়ার রাস্তা নির্মানের কাজ শুরু করে ঠিকাদার। এতে স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরী হয়ে উপজেলার বার্থী ইউনিয়নের তিন গ্রামে প্রায় এক হাজার একর জমির পাকা বোরো ধান, পাট, মুগডাল ও পান বরজসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান কাছে লিখিত অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ কৃষক ও গ্রামবাসি।

    স্থানীয়রা জানান, বাঁধ অপসারনে ঠিকাদার ব্যবস্থা না নেওয়ায় ক্ষতিগ্রস্থ কৃষক ও বিক্ষুব্ধ গ্রামবাসি তাদের ফসল রক্ষায় বাধ কেটে অপসারন করে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন। তাঁরাকুপি গ্রামের আলম সরদার, আব্দুর রশিদ, আবু তালেবসহ অনেকইে জানান, তাদের ফসল রক্ষায় বাঁধ কেটে দেওয়া ছাড়া আর কোন পথ ছিল না। তাই বাঁধ অপসারন করা হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, কৃষকের চাষাবাদে সমস্যা সৃষ্টি করে কোন কাজ করা যাবে। কৃষকদের স্বার্থ সংরক্ষনে সব ধরনের সহায়তা করা হবে।

    Post Views: ৮৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    Top