Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে এক হাজার কর্মহীন মানুষকে ভিপি সুমনের ত্রান সহায়তা

    | ১৭:৫৫, মার্চ ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় বেকার হয়ে যাওয়া এক হাজার কর্মহীন মানুষের মাঝে শুক্রবার সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ দুঃস্তদের বাড়ি বাড়ি গিয়ে এবং গৌরনদী সদরের আল হেলাল বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরন করেন।
    সুবিধাভোগী ও স্থাণীয়রা জানান, লক ডাউনের ফলে কর্মজীবি মানুষেরা কর্মহীন হয়ে পরেছে। প্রতিদিন কাজ করে উপার্জনলব্ধ আয় দিয়ে সংসার চালাত। বর্তমানে কাজ বন্ধ হয়ে অভাবে দিন কাটাচ্ছে। উপজেলার এক হাজার পরিবারকে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্র সংসদের সাবেক ভিপি সুমন মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি মশুরীর ডাল, ১ কেজি লবন, ১টি ডেটল সাবান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার পরিদর্শক মোঃ মাহাবুবুর রহমান, উপ-পরিদর্শক মোঃ আসাদুজ্জামান, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে সুজন, পৌর ছাত্রীগের সভাপতি মিলন খলিফা, ছাত্র সংসদের সাবেক এজিএস রিয়াদ হোসেন, ছাত্রলীগ নেতা সাকিল, আজিজুল সরদার, মামুন ভূইয়া, মামুন শিকদার, সোহাগ মোল্লা, মিলন তালুকদার, আলআমিন মোল্লা, শহিদুল ইসলাম, অশোক, বেল্লাল মিয়া, শাওন সরদার, দিদার, রাসেল, রায়হান মুজীব, মনির, চয়ন, সূজন, রাজু, সাগর, সিমান্ত, আহাদসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ত্রান কাজে অংশ নেন। ত্রানপ্রাপ্ত অটো চালক সোহাগ মিয়া, ভ্যান চালক ইব্রাহিম সরদার বলেন, বাড়িতে খাবার ছিল না, এই চাউল ডাইল দিয়ে ৪/৫ দিন চলতে পারমু । ত্রানপ্রাপ্ত অটো চালক সোহাগ মিয়া, ভ্যান চালক ইব্রাহিম সরদার বলেন, মোরা ৪দিন বেকার বাড়িতে বইয়া আছি, খাবার ছিল না, এই চাউল ডাইল দিয়ে ৪/৫ দিন চলতে পারমু। এ সময় করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top