Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মাহিলাড়ায় সামাজিক দূরত্ব বজায় রাখতে গোল চিহ্ন অঙ্কন

    | ১৭:৪৮, মার্চ ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত মতে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ। গত দুইদিনে মাহিলাড়া ইউনিয়নের নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং ওষুধের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য সাদা রং দিয়ে গোল চিহ্ন অঙ্কন করে দেয়া হয়েছে। ওইসব গোল চিহ্নিত ঘরে অতিপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দোকান থেকে পণ্য ক্রয় করে থাকে।

    বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ ওরফে পিকলু বলেন, স্বেচ্ছাসেবী কর্মীরা প্রতিদিন ইউনিয়নের হাট-বাজারগুলোতে জীবানু নাশক স্প্রে ছিটাচ্ছেন । সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি দোকানের সামনে গোল চিহ্ন অঙ্কনসহ অতিপ্রয়োজনে হাট-বাজারে আসা ব্যক্তিদের হাত ধোয়ার জন্য পানি ও সাবানের ব্যবস্থা করা হয়েছে। বিষয়টিকে স্বাগত জানিয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, এভাবে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানরা উদ্যোগ গ্রহণ করলে সরকারের সিদ্ধান্ত সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে। এভাবে সকল ইউনিয়নের চেয়ারম্যানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top