Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ব্যবসায়ী মেরাজ খানের প্রশংসনীয় উদ্যোগ

    | ১৭:৪৫, মার্চ ২৪ ২০২০ মিনিট

    All-focus


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ হতদরিদ্র খেটে খাওয়া মানুষসহ চাহিবামাত্র বিনা পয়সায় মাস্ক সরবারহ করার কার্যক্রম গ্রহন করেছেন বরিশালে গৌরনদী বাসষ্টান্ডর সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও ওয়ালটনের বরিশাল আঞ্চিলিক পরিবেশক মেরাজ হোসেন খান (৫৫)। মঙ্গলবার সকাল থেকে এ কার্যক্রম শুরু করলে এ কর্মসূচী ততদিন চলবে যতদিন মানুষের চাহিদা থাকবে। এ ছাড়া বাজারের লোকালয়ে হাত ধোয়ার জন্য স্থাপন করেছেন বেসিং ও রেখেছেন জীবানুনাশক স্যানিটাইজেশন। মাস্ক তৈরী থেকে শুরু করে সব কাজই নিজ হাতে করেছেন মেরাজ খান।

    বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন জানান, গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের পিতা মৃত ইসমাইল হোসেন খানের ছেলে মেরাজ হোসেন খান (৫৫) এক সময় বড় ভাই বাবুল খানের দর্জির দোকান কাজ শিখেন। পরবর্তি নিজে টেইলার্স মাষ্টার হয়ে নিজেই দর্জির দোকান দেন। ২০০০ সালে আত্মীয় স্বজনের কাছ থেকে ঋৃন নিয়ে ওয়ালটনের স্থানীয় উপজেলা পরিবেশক নিযুক্ত হন। ধীরে ধীরে সফল উদ্যোক্ত হিসেবে ব্যবসাকে সম্প্রসারিত করে এক পর্যায়ে বরিশাল বিভাগীয় পরিবেশক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। শুধু তাই নয় মেরাজ হোসেন খান ব্যবসার সুবাদে ইউরোপের বিভিন্ন রাস্ট্র ভ্রমন করেন। বর্তমানে কোটি কোটি টাকার ব্যবসা পরিচালনা করেন।

    মেরাজ হোসেন খান বলেন, দেশে করোনা আতংক দেখা দিলে উপার্জনক্ষম ব্যক্তিরা মাস্ক কিনে পরেন কিন্তু উপজেলার রিকসাচালক, দিনমজুর, কুলি, বাজারে হোটেল রেস্তরায় পানি সরবারহকারী, শ্রমিক, কুলি, জেলেসহ হতদরিদ্র মানুষেরা মাস্ক কিনতে পারেন না। অথচ তারাও আমাদের সমাজের অংশ । আমার টাকা থাকায় মাস্ক কিনে পরলাম কিন্তু দারিদ্ররা কিনে পরতে পারল না । গরীব মানুষ সামর্থ না থাকায় মাস্ক পরতে না পেরে আক্রান্ত হলে আমি ভাল থাকতে পারবো না। তাই সবাইকে নিয়ে ভাল থাকতে হবে। এই চিন্তা থেকেই আমি বিনা পয়সার মাস্ক সরবারহের সিদ্বান্ত নেই। আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৬/৭ জন কর্মচারীকে নিয়ে নিজ হাতে মাস্ক তৈরী শুরু করি মানুষের মধ্যে বিনা পয়সায় বিতরন করি। প্রতিদিন আড়াই থেকে ৩শ পিচ মাস্ক বিতরন করা হয়। ব্যাপক চাহিদা থাকায় রাত দিন কাজ করে মাস্ক তৈরী করা হয়। মাস্ক বিতরন কর্মসূচী ততদিন চলবে যতদিন মানুষের মাস্কের চাহিদা থাকবে। ধনী গরীব নাই, যে কেউ চাইলেই তাদের দেয়া হয়। আমি ছোট থেকে আজ বড় হয়েছি তাই সমাজের প্রতি আমার দায়বদ্ধতা থেকে আমি এ কাজ শুরু করেছি। মেরাজ খান শুধু মাস্ক সরবারহ করছে না পাশাপাশি সে মানুষকে হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে গৌরনদী আগৈলঝাড়া সড়ক মুখে হাত ধোয়ার জন্য বেসিং স্থাপন করে সেখানে জীবানুমুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় স্যানিটাইজেশন সরবারহ করছেন। মেরাজ হোসেন খানের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সংবাদকর্মী শামীম মীর, এনজিও কর্মকর্তা প্রেমানন্দ ঘারামী, গৌরনদী বাসষ্টান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি নুর মহাম্মদ হাওলাদারসহ অনেকইে।

    Post Views: ৪২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top