Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গোলাম সরোয়ার বরিশালের সেরা ওসি নির্বাচিত

    | ১৯:৫৫, মার্চ ১২ ২০২০ মিনিট

    বরিশালের গৌরনদী উপজেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখা, কঠোর হাতে মাদক প্রতিরোধ করা, উপজেলা পর্যায়ে সবচেয়ে বেশী ওয়ারেন্ট তামিল ও বাল্য বিয়ে প্রতিরোধসহ পুলিশের সেবা সাধারন মানুষের দোড় গোড়ায় পৌছে দেওয়ায় বরিশাল জেলার সেরা পুলিশ পরিদর্শক (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার। গতকাল বরিশাল জেলা পুলিশের মাসিক সভায় তার হাতে সেরা সম্মাননা তুলে দেন  বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদারসহ জেলা পুলিশের উর্ধ্বতন বিভিন্ন কর্মকতার্রা।

    সেরা নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে ওসি গোলাম সরোয়ার হোসেন বলেন, উপজেলায় ভালো কাজের জন্য পাওয়া পুরুস্কার গৌরনদীবাসির। আমি সব সময় মানুষের সেবা করে যেতে চাই। মাদকসহ সকল কাজে আমি সবসময় কঠোর ছিলাম এবং ভবিষৎতেও থাকবো। অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বরিশাল জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক পদক পাওয়ায় গৌরনদী মডেল থানার সকল পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top