Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ভেঙ্গে আহত-৫

    | ২০:১৬, মার্চ ১০ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সের ছাদ ভেঙ্গে পড়ে মঙ্গলবার ৫ রোগী আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও আহত রোগীরা জানান, গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ করে পুরুষ ওয়ার্ডের ছাদের প্ল¬াস্টার খসে পরে ওই ওয়ার্ডে ভর্তি রোগী প্রকাশ বিশ্বাস (১৭), সজল বিশ্বাস (১৪), সায়মন ইসলাম লিমন (১১), জিতেন্দ্রনাথ বৈরাগী (৭০), মোফাসের হাওলাদার (৬৫) গুরুতরভাবে আহত হয়েছে। ছাদের পলেস্তার খসে পরে রোগী আহত হওয়ার ঘটনার পর অন্যান্য রোগীদের আতংক দেখা দিলে রোগীরা ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন মোল্লা ও ডাঃ সৈকত জয়ধর ঘটনাস্থলে চুটে গিয়ে রোগীদের উদ্ধার করে চিকিৎসা দেন। উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করে রোগী চিকিৎসার খোজ খবর নেন।
    হাসপাতালের একাধিক সূত্রে জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। এর আগেও একাধিকবার ছাদের পলেস্তার খসে পরে রোগী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন এ প্রসঙ্গে বলেন, ভবনটি পুরানো হওয়ায় ছাদের পলেস্তার খসে ৫ জন রোগী আহত হয়েছে। তাদের অন্যাত্র সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

    Post Views: ২১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    Top