Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার, মামলা দায়ের

    | ১৮:১৩, মার্চ ০৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ সরকারি গৌরনদী কলেজ গেট থেকে শুক্রবার রাতে চোরাই মোটর সাইকেলসহ সাকিবুর রহমান সরদার (২১) নামে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সাকিবুর গৌরনদী পৌরসভার গোবর্ধন মহল্লার ছালেক সরদারের পুত্র। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে চোর চক্রের ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, মোটরসাইকেল সংঘবদ্ধ চোরচক্র দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে গৌরনদী ও আগৈলঝাড়া এলাকায় এনে বিক্রি করছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সরকারি গৌরনদী কলেজের মূল ফটকের কাছে কালভার্টের উপরে পুলিশ সদস্যরা পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেলে সাকিবুল এফজেট মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে মোটর সাইকেলসহ সাকিবুর রহমান সরদারকে আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলে কাগজপত্র দেখতে চাইলে সাকিবুল অকোপটে স্বীকার করে মোটরসাইকেলটি চোরাই। এ ঘটনায় থানার এসআই মোঃ শরিফুল ইসলাম বাদি হয়ে সাকিবুর রহমান সরদার, শফিকুল ইসলাম মোল্লা ও মোঃ রুম্মান সরদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top