Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    হোমল্যান্ডের উদ্যোগে উজিরপুরে শিক্ষা উপকরন বিতরন

    | ১৭:১২, মার্চ ০৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ মুজিববর্ষ উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচডিও) উদ্যোগে উজিরপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।
    উজিরপুর উপজেলার কারফা পাবলিক একাডেমী বিদ্যালয় মিলনায়তনে হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সভাপতি সাহেব আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজিরপুর উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ও আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত। বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক রমনী রঞ্জন বিশ্বাস, নিহার রঞ্জন ব্যানার্জী, বিজয় কৃষ্ণ হালদার, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহানাজ পারভীন, ইসমতয়ারা বেগম, সাংবাদিক এস এম শামীম, এইচডিও’র কারফা শাখা ব্যবস্থাপক অধীর কুমার দাস, সমন্বয়কারী গোপাল দাস, হিসাবরক্ষক সুবীর রায়, মাঠকর্মী গোবিন্দ বিশ্বাস, সুমা কবিরাজ, মঞ্জু মহাজন, রেনু বেগম প্রমুখ। আলোচনা ৭২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন অতিথিরা।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top