Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ১৮:৪৬, ফেব্রুয়ারি ২৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে ৬শত ৫০ পিস ইয়াবাসহ পুলিশের তালিকাভূক্তক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

    আগৈলঝাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের আবুল বাশার শরীফের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাশারের ছেলে পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী আলামিন শরীফ ওরফে সবুজকে (৩৭) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আল আমিনের হেফাজতে থাকা ৬শত ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।
    আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top