Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

    | ১৮:৪৪, ফেব্রুয়ারি ২৫ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া-সরিকল সড়কের কান্ডপাশা নামক স্থানে ইজি-বাইকের সঙ্গে মটরসাইকেরের মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে আহত কলেজ ছাত্র সফিকুর রহমান (২২) ৮দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত সোমবার রাত ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত সফিকুর রহমান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের কাঞ্চন গোমস্তার পুত্র ও বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষে ছাত্র।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলঅম ছরোয়ার জানান, গত ১৬ ফেব্রæয়ারী সফিকুর রহমান মোটরসাইকেযোগে গৌরনদী আসার পথে কান্ডপাশা নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একই ইউনিয়নের কান্ডপাশা গ্রামের শাহ আলমের পুত্র রুবেল খানের ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সফিকুর রহমান গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সফিককে ঢাকা মেডিকোল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টানা আটদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার দিবাগত রাত ১০টায় মারা যান।

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top