Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    | ২১:৪৩, ফেব্রুয়ারি ০১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে “দৈনিক যুগান্তর” পত্রিকার ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্বজন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডে আনন্দ শোভাযাত্রা শেষে গৌরনদী উপজেলা প্রেসক্লাবে কেক কাটা হয়।
    যুগান্তর স্বজন সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরকারী গৌরনদী কলেজের ভাইস প্রিন্সিপাল নিজামুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরিফুল কামাল, আমেনা বেগম হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ কেএম সাঈদ মাহমুদ, বার্থী ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, আলহাজ¦ মোঃ জামাল উদ্দিন, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। স্বজন সমাবেশের সভাপতি আব্দুস সালেক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বদরুজ্জামান খান সবুজ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাধারণ সম্পাদক এসএম মিজান, দপ্তর সম্পাদক রাজীভ হোসেন খান, সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, মনতোষ সরকার, হাসান মাহমুদ, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, বিনয় শিয়ালীসহ অন্যান্য সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

    Post Views: ২৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top