Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    মেধাবী ছাত্র সত্যজিৎ হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

    | ২১:০৮, মে ১৬ ২০১৬ মিনিট

    1(1)
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় হিন্দু ধর্ম বিষয়ে ফেল উল্লেখ থাকায় আত্মহত্যা করেছে মেধাবী ছাত্র সত্যজিৎ ঘোষ হৃদয়। পরবর্তী ফলাফলে হৃদয় হিন্দু ধর্মে পাশ করেছে মেধা তালিকায় উন্নীত হয়। বিষয়টি শিক্ষার বোর্ডের দায়িত্বহীনতায় সত্যজিৎকে হত্যায় ঠেলে দেয়া হয়েছে বলে মনে করে এবং হত্যাকারীদের বিচারের দাবিতে সোমবার সকাল দশটায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
    নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে সত্যজিতের সহপাঠী, অভিভাবক, সচেতন বরিশালবাসী ও বন্ধু মহলের আয়োজনে প্রায় দু’ঘন্টাব্যাপী প্রতিবাদী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মেধাবী ছাত্র সত্যজিৎ উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে 1এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফল প্রকাশের দিন স্কুলে গিয়ে দেখতে পায় হিন্দু ধর্মে সে ফেল করেছে। এ কলঙ্ক সইতে না পেরে সে প্যারারা রোডের নির্মানাধীন বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। বক্তারা আরও বলেন, মেধাবী ছাত্র সত্যজিৎ মারা যায়নি তাকে হত্যা করা হয়েছে। এর দায়িত্ব শিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের নিতে হবে। ভুল ফলাফল প্রকাশের নেপথ্যে জড়িতদের এই হত্যার দায়ে গ্রেফতার করার দাবি করেন বক্তারা। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট একে আজাদ, মানবাধিকার জোটের সভাপতি ডাঃ সৈয়দ হাবিবুর রহমান ও সর্বজিতের সহপাঠীরা।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    Top