Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষণ ধর্ষক কিশোর গ্রেফতার

    | ১৭:৫১, জুলাই ২৯ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার উত্তর পালরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার নানা বাদি হয়ে ধর্ষক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র শাওন হাওলাদারকে (১৫) আসামি করে রবিবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ ধর্ষক কিশোরকে গ্রেফতার করেছে।
    গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান জানান, গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার ওই ৩য় শ্রেণীর ছাত্রী বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবেশী কিশোর জোরপূর্বক রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার নানা বাদি হয়ে ধর্ষক কিশোর স্কুলছাত্র শাওন হাওলাদারকে আসামি করে রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক দক্ষিণ পালরদী এলাকায় অভিযান চালিয়ে কিশোর ধর্ষক শাওণ হাওলাদারকে গ্রেফতার করেছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য সোমবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একই দিন দুপুরে গ্রেফতারকৃত ধর্ষককে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top