Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উপজেলা পরিষদ নির্বাচন, উজিরপুরে আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত \ চেয়ারম্যান বাচ্চু সিকদার, ভাইসচেয়ারম্যান অপূর্ব ও বিউটি

    | ১৬:১৪, ফেব্রুয়ারি ০৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশালের উজিরপুর উপজেলার আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বুধবার বিকেলে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীর নাম ঘোষনা করা হয়।

    উজিরপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার, ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রন্টু বাইন, মহিলা ভাইসচেয়ারম্যান পদে মনোনয়ন পেযেছেন উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক বিউটি খানম। বরিশাল জেলা আওয়ামীলীগের একাটি সূত্র জানান, বুধবার বিকেলে বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সেরালস্থ বাসভবনে স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীর নাম ঘোষনা করা হয়। বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও বরিশাল-১ আসনের সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুসসহ জেলা ও উপজেলার মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ।

    বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের স্বাক্ষরিত নোটিশে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশ দিলে উজিরপুরে চেয়ারম্যান পদে ১১জন, ভাইসচেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইসচেয়ারম্যান পদে ৫ জন দলীয় মনোনয়ন চেয়ে আবেদন ফরম জমা দেন। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল-২ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top