Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে গৌরনদী ও আগৈলঝাড়ায় র‌্যালী অলোচনা সভা অনুষ্ঠিত

    | ১৮:১২, জানুয়ারি ২৭ ২০১৯ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাংলাদেশ পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে গৌরনদী মডেল থানার উদ্যোগে রোববার সকাল সাড়ে ১০টায় বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানায় এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেদা নাসরিন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমান, গৌরনদী মডেল থানার পরিদর্শক মো. মাহাবুবুর রহমান, উপ-পরিদর্শক মো. সগির হোসেন, আবুল বাশার, মো. মেহেদী হাসান, উপজেলা ছাত্রলেিগর সভাপতি জোবায়েরুল ইসলাম প্রমূখ।
    একই দিনে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে আগৈলঝাড়ায় থানার উদ্যেগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরে র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেনের সভাপতিত্বে পুলিশ সেবা সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ওসি(তদন্ত) নকীব আকরাম, আওয়ামীলীগ নেতা রুস্তুম সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, গৈলা ইউপি চেয়ারম্যান মো.শফিকুল হোসেন টিটু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারন সম্পাদক জাকির পাইক প্রমুখ।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    Top