Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেবে —আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি

    | ১৮:৪৩, ডিসেম্বর ২৩ ২০১৮ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আ’লীগের মনোনীত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রীর পদমর্যাদায় থাকা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে পদ্মা সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেবে। তারা আগের ন্যায় সন্ত্রাস ও দুর্নীতি শুরু করবে। এ কারণে আ’লীগকে পুনরায় নির্বাচিত করতে হবে। তাই এই মহান বিজয় দিবসের মাসে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আ’লীগকে বিজয়ী করতে হবে। গতকাল দুপুরে গৌরনদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় পার্টির নেতাকর্মী কর্তৃক আয়োজিত আ’লীগকে সমর্থন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
    গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমর্থন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আ’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এসএম রহমান পারভেজ, গৌরনদী উপজেলা আ’লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক পৌর মেয়র হারিছুর রহমান। এ সময় গৌরনদী আগৈলঝাড়া উপজেলার জাতীয় পার্টির কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top