Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    প্রধান সংবাদ

    বরিশালে বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধণা

    | ১৯:৩৬, এপ্রিল ১৬ ২০১৬ মিনিট

    01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় বিভাগীয় পর্যায়ে বরিশালের শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বেলা সাড়ে এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত হয়েছে।
    বরিশালের বিভাগীয় কমিশনার বীর মুক্তিযোদ্ধা মোঃ গাউস (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি। মহিলা বিষয়ক অধিদপ্তর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক সহযোগীতায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা ড. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
    অনুষ্ঠানের বরিশাল বিভাগের ছয় জেলা থেকে ৫ ক্যাটাগরীতে আসা ১০ জয়িতাদের মধ্য থেকে ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে ঘোষণা করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে পিরোজপুরের শাহিনুর বেগম, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে গৌরনদীর প্রিয়াংকা পাল, সফল জননী নারী হিসেবে বরিশালের হালিমা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরুকরা নারী হিসেবে স্বরূপকাঠীর নার্গিস জাহান, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী হিসেবে উজিরপুরের গৌরী বিশ্বাসকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতাসহ ১০ জনকেই ক্রেস্ট, সনদ ও নগদ অর্থসহ সম্মাননা প্রদান করা হয়েছে।
    উলে¬খ্য, শ্রেষ্ঠ জয়িতা হিসেবে নির্বাচিত গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকার বাসিন্দা জীবন পালের কন্যা প্রিয়াংকা পাল মাত্র কয়েক বছর আগেও পড়াশুনার পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে মৃৎ শিল্পী হিসেবে কাজ করতেন। ৩১তম বিসিএস ক্যাডার সার্ভিসে প্রিয়াংকা পাল বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ লাভ করেন। বিসিএস ক্যাডারের রেজাল্ট ঘোষণার একদিন পূর্বেও বাবা-মায়ের সাথে তিনি মৃৎ শিল্পের কাজ করেছেন। বর্তমানে সে (প্রিয়াংকা) সহকারি কমিশনার হিসেবে মাগুরায় কর্মরত রয়েছেন।

    Post Views: ২১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    • সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    Top