Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে যুবতীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের \ ধর্ষক গ্রেফতার

    | ১৫:১৩, সেপ্টেম্বর ০২ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের গৌরনদী পৌরসভার গোবর্ধন এলাকার এক যুবতী (২৩)কে ধর্ষণ করার ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ধর্ষক নবীন ঘরামী (২০)কে আসামি করে গত শনিবার গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি অভিযুক্ত ধর্ষক নবীন ঘরামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে। গতকাল রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

    মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মোশারফ হোসেন জানান, গত ৬ মাস পূর্বে মোবাইল ফোনের মিসকলের মাধ্যমে গৌরনদী পৌরসভার বানিয়াশুরী এলাকার দুলাল ঘরামীর ছেলে মাছ ব্যবসায়ী নবীন ঘরামীর সাথে গোবর্ধন এলাকার এক যুবতীর (২৩)র পরিচয় হয়। পরবর্তিতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নবীন ঘরামী যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৮ আগস্ট বরিশাল নগরীতে নিয়ে গিয়ে রাতে শহরের একটি আবাসিক হোটেল কক্ষে যুবতীকে একাধিকবার ধর্ষণ করে । ধর্ষিতা জানান, প্রতারক প্রেমিক নবীন ঘরামী আমাকে বিয়ে করার কথা বলে বরিশাল নিয়ে যান । সেখানে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত হলে একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে আমাকে ধর্ষন করে। পরে আমি বিয়ের কথা বললে বিয়ে না করে বাড়িয়ে ফিরিয়ে আনে। আমি বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন তালবাহানা করে বিয়ে না করে আমাকে নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় ধর্ষিতা যুবতী বাদি হয়ে ধর্ষক নবীন ঘরামীকে আসামি করে শনিবার গৌরনদী মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। পুলিশ বানিয়াশুরী এলাকায় অভিযান চালিয়ে মামলার আসামি নবীন ঘরামীকে গ্রেফতার করে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক আসামিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    Top