Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে ছাত্রী ধর্ষনের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

    | ০৭:৪২, মার্চ ০৬ ২০১৮ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিন কালিহাতা দাখিল মাদ্রাসার ছাত্রী(১৫) ধর্ষনের ঘটনায় ধর্ষিতার পিতা বাদি হয়ে গতকাল সোমবার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দাযের করেন। পুলিশ মামলার আসামি মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলাম(২৬)কে গ্রেপ্তার করেছে। ধর্ষিতাকে ডাক্তারা পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরন করেন।
    উজিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় বাদি উল্লেখ করেন, ঘটনার দিন রবিবার রাতে তিনি মাদ্রাসা সংলগ্ন নিজ বাড়ির বসত ঘরে অসুস্থ্য স্ত্রী ও মাদ্রাসা পড়–য়া কন্যাকে রেখে পাশ্ববর্তি মসজিদের বার্ষিক মাহফিলে যান। রাত সাড়ে ৮টার দিকে বামরাইল ইউনিয়নের দক্ষিন কালিহাতা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও একই উপজেলার গুঠিয়া ইউনিয়ননের বান্নার সেনেরহাট গ্রামের হাবিবুর রহমানের পুত্র রফিকুল ইসলাম(২৫) তার বাড়িতে গিয়ে মেয়েকে কথা শোনার জন্য ঘরের বাইরে ডাকেন। মেয়ে ঘর থেকে বাইরে বের হলে শিক্ষক রফিকুল ইসলাম মুখ চেপে টেনে হেচরে বাড়ির সংলগ্ন পাশ্ববর্তি বাগানে নিয়ে যান এবং সেখানে জোরপূর্বক ধর্ষন করেন। ধর্ষিতা বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানান।

    পরবর্তিতে স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে এলাকার লোকজন শিক্ষক রফিকুল ইসলামকে ধরে এনে মারধর করে রাতেই পুলিশের কাছে সোপর্দ করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, ধর্ষিতার বাবা বাদি হয়ে গতকাল সোমবার মাদ্রাসা শিক্ষক রফিকুল ইসলামকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামি রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
    • জহির উদ্দিন স্বপন কে তথ্য,সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী করায়  গৌরনদীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    Top