Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পিএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    | ১৯:৫৯, নভেম্বর ১৬ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ২৪ নং নিলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসন্ন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায়ী অনুষ্টানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি রুপা দেওয়ানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কতুব উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম মিয়া, প্রধান শিক্ষক সেনোয়ারা খানম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক সুদাম চন্দ্র পাল। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য রওশনারা মুক্তা, সিনিয়র শিক্ষক বিএম ইউনুস আলী, সহকারী শিক্ষক সুব্রত পাল, মরিয়ম আক্তার, শিউলী খানম, দিলীপ রুদ্র, অভিভাবক কাওছার হোসেন, শিক্ষার্থী রায়হান মুন্সী, মৌসি ইসলাম মুন প্রমুখ। আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top