Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে চাঁদা না দেয়ায় যুবককে কুপিয়ে জখম

    | ১৪:০২, ফেব্রুয়ারি ১১ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামের এক যুবককে কুপিয়ে মারাত্মক জখম করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। মুর্মুর্ষ অবস্থায় আহত যুবক জুয়েল ফকিরকে (২২) শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল  শনিবার বিকেলে থানায় মামলা দায়ের করা হয়।

    পুলিশ জানান, বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামের আবুল ফকিরের পুত্র জুয়েল দীর্ঘদিন থেকে ঢাকার চক্ষু হাসপাতালের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত রয়েছে। কয়েক দিন আগে বাড়িতে এসে জুয়েল ফকির ও তার ভাই সোহেল ফকির (২৪) পৈত্রিক ভিটায় নতুন বিল্ডিং নির্মানের কাজ শুরু করেন। জুয়েল ফকির অভিযোগ করেন, বাড়ি নির্মানের কাজ শুরু করলে একই গ্রামের খলিল খন্দকারের পুত্র আজগর খন্দকার (২০) ও তার সহযোগীরা তার কাছে চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত টাকা না দেয়ায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে জুয়েল নিজ বাড়ি ফেরার পথে দিয়াশুর নামক স্থানে পৌছলে আজগর ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে  রাতেই তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আজগর খন্দকার জখম করার অভিযোগ অস্বীকার করে বলেন, হাতাহারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শনিবার বিকেলে সোহেল ফকির বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top