Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদকসহ ৮ বিক্রেতা গ্রেপ্তার

    | ১৯:৪২, জানুয়ারি ২৬ ২০২২ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে ৪০ গ্রামে গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ ৮ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কটকস্থল গ্রামের রমজান প্যাদা (২৮), রাসেল সরদার (২৯), দক্ষিণ কটকস্থল গ্রামের শাহিন সরদার (৩২), সুন্দরদী গ্রামের আলিম সরদার (২০), রাসেল ঘরামী (৩০), সুজন ভূইয়া (৩০), সোহেল শিকদার (৩০), টরকীরচর গ্রামের খোর্শেদ হাওলাদার (২৩)। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের সোহেল শিকদারের বাড়ির কাচারি ঘর থেকে মাদকসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
    গৌরনদী থানার এস.আই মোঃ শাহ্জাহান জানান, গোপণ সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় একদল ফোর্স (পুলিশ) নিয়ে মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরদী গ্রামের সোহেল শিকদারের বাড়িতে অভিয়ান চালায়। এ সময় বাড়ির কাচারি ঘর থেকে ৪০ গ্রাম গাঁজা ও ৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা ও তাদের ৪ সহযোগীকে গ্রেফতার করে। এ ব্যাপারে তিনি বাদি হয়ে গ্রেপ্তারকৃত ওই ৮ জনকে আসামি করে রাতেই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত ওই ৮ জনকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে এসআই শাহ্জাহান জানান।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    Top