Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ৫ বিএনপি নেতার উপর হামলা

    | ২০:৩২, নভেম্বর ২৭ ২০২১ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির ৫ নেতার উপর শুক্রবার দিবাগত রাতে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের কতিপয় নেতারা হামলা চালিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান যুগ্ম আহবায়ক মোঃ বদিউজ্জামান অভিযোগ করে বলেন, শুক্রবার রাত পোনে ৮টার দিকে গৌরনদী কাচা বাজারের রবিন শীলের সেলুনে বসা ছিলাম। এ সময় সরকারি গৌরনদী উপজেলা ছাত্ররীগ ও যুবলীগের ১৫/২০ সন্ত্রাসী জিআই পাইন নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। উপজেলার নলচিড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ জামাল ফকির (৬০) অভিযোগ করে বলেন, শুক্রবার রাতে পিংলাকাঠি বাজারে পৌছলে যুবলীগের ১০/১২ সন্ত্রাসী হামলা চালিয়ে পিটিয়ে জখম করেছে। টরকী বন্দরের ব্যবসায়ী ও গৌরনদী উপজেলা বিএনপির নেতা মোঃ শাহাবুব শরীফ (৫৮) অভিযোগ করে বলেন, আমি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় ছাত্রলীগ যুবলীগের ১০/১২ জন সন্ত্রাসী রাম দা ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আমাকে মারধর করে জখম করেছে। আহত বদিউজামানকে বরিশাল শেবাচিমে ও জামাল ফকিরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া একই দিন যুবদল নেতা জাকির কাজী ও বুলবুলের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে।
    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, ঘটনা সম্পর্কে আমি অবহিত নই। কেউ থানা অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    Top