Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় নিহত পরিবারকে ইউএনওর সহায়তা প্রদান

    | ০৮:৩১, জুন ২৫ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের বোমা হামলায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন গৌরনদী উপজেলা ইউএনও বিপিন চন্দ্র বিশ্বাস।
    গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার অফিস সূত্রে জানা গেছে, বিপিন চন্দ্র বিশ্বাস নির্বাচনী সহিংসতায় নিহত কমলাপুর গ্রামের ফকিরের বাড়িতে যান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি নিহতের স্ত্রীর নামে বিধবা ভাতা এবং সরকারি ঘর দেয়ার আশ্বাস দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব প্রমুখ। উল্লেখ্য, গত ২১ জুন উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য গিয়াস উদ্দিন মৃধার সমর্থকদের আনন্দ মিছিলে বোমা হামলা চালায় আরজ আলী সরদারের সমর্থকরা। এতে ঘটনাস্থলেই আবু বকর নামের এক যুবক নিহত হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হলেও অদ্যবর্ধি কাউকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top