Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    কলেজ ছাত্রী নাজনিনের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর

    | ২০:২২, জুন ০৩ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বগুড়া সদরের সাব গ্রামের ব্যবসায়ী আব্দুল লতিফের কন্যা ও বগুড়া সৈয়দ আহম্মেদ কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী নাজনিন আক্তারকে (২৪) গৌরনদীতে প্রথম বেড়াতে এনে হত্যা করেছে স্বামী বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের পরিচ্ছন্নতা কর্মী সাকিব হোসেন। হত্যার দশ দিন পর বুধবার গৌরনদী মডেল থানা পুলিশ বুধবার দুপুর ২টায় বাটাজোর কাটাগাছতলা নামক স্থানের খালের ওপারে ধানক্ষেত থেকে নিহত কলেজ ছাত্রী নাজনিন আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে বরিশাল মর্গ থেকে আজ বৃহস্পতিবার দুপুরে পরিবারের কাছে নাজনিনের লাশ হস্তান্তর করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের পরিচ্ছন্নতা কর্মী ও বাবুগঞ্জ উপজেলার চরজাহাপুর গ্রামের আব্দুল করিমের পুত্র সাকিব হোসেন হাওলাদার স্ত্রী কলেজ ছাত্রী নাজনিন আক্তারকে গত ২৪ মে বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামের সাকিবের পিতার ভাড়াটিয়া বাসায় নিয়ে এসে হত্যার পর বাসার পিছনে সেফটি ট্যাংঙ্কির মধ্যে লাশ গুম করে। এ ঘটনায় বগুরা সদর থানা পুলিশের হাতে আটক হয় সাকিব। মঙ্গলবার গৌরনদী মডেল থানা পুলিশের সহায়তায় দিনভর লাশ উদ্ধারের জন্য অভিযান চালায় বগুরা সদর থানা পুলিশ। সাকিবের স্বীকারোক্তি মতে, সেফটি ট্যাংঙ্কিতে অভিযান চালানো হলে সেখানে লাশ পাওয়া না গেলেও কলেজ ছাত্রীর পরিধেও ওড়না, শরীরের চামড়া ও নখ উদ্ধার করা হয়। গৌরনদী থানা পুলিশ জানান, বগুড়া পুলিশ কর্তৃক মঙ্গলবারের অভিযান ব্যর্থ হওয়ার পরে ওই দিন রাতে গৌরনদী মডেল থানা পুলিশ ঘাতক সাকিব হোসেনরে বাবা ভ্যান চালক করিম হাওলাদারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদীর বাটাজোর বন্দরের মুদি দোকানদার মোঃ সরোয়ার ফকিরকে (৩৫) আটক করে থানায় এনে জ্ঞিাসাবাদ করা হয়। এক পর্যায়ে তাকে (সরোয়ারকে) ২৪ ঘন্টার মধ্যে করিম হাওলাদার সম্পর্কে তথ্য উদঘাটনের জন্য সোর্স হিসেবে দায়িত্ব দেন। সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর ২টায় বাটাজোর কাটাগাছতলা নামক স্থানের খালের ওপারে ধানক্ষেত থেকে নিহত কলেজ ছাত্রী নাজনিন আক্তারের বস্তাবন্দি লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ । পুলিশ অরো জানান, খুনি সাকিব হোসেন স্ত্রীকে হত্যার পর সেপটিক ট্যাংক লাশ গুম করে। পরবর্তিতে তার বাবা ভ্যান চালক করিম হাওলাদার, মা স্ত্রী বিথি বেগমসহ পরিবারের সদস্যরা সহযোগীদের নিয়ে সেপটিক ট্যাংক থেকে লাশ তুলে পলিথিনের চিনির বস্তা ও পরে ছালার বস্তায় ভরে দ্বিতীয় দফায় লাশ সরিয়ে ফেলে। সাকিবের বাবা, মা বোন এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। বরিশাল মর্গে লাশ সনাক্ত করেন তার পরিবার। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে মর্গ থেকে লাশ গ্রহন করেন নিহত কলেজ ছাত্রী নাজনীনের বড় ভাই আঃ আহাদ প্রমাণীক।

    উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্রধরে গত বছর ৩০ সেপ্টেম্বর বগুড়া সদর উপজেলার সাবগ্রাম এলাকার আব্দুল লতিফ প্রমাণিকের একাদশ শ্রেণী পড়–য়া কন্যা নাজনিন আক্তারের সাথে বিয়ে হয় বরিশালের বাবুগঞ্জ উপজেলার নতুন চরজাহাপুর গ্রামের আব্দুল করিম হাওলাদারের পুত্র ও বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের ঝাড়–দার সাকিব হাওলাদারের। বিয়ের সময় কলেজ ছাত্রী স্ত্রীকে মিথ্যে তথ্য দিয়ে বিয়ে করে সাকিব। পরবর্তীতে ২৪ মে বরিশালের গৌরনদী উপজেলার হরহর গ্রামে সাকিবের পিতার ভাড়াটিয়া বাসায় স্ত্রী নাজনিনকে নিয়ে এসে হত্যার পর লাশ গুম করে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    Top