Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাইক্রোবাসে সরকারি সাইনবোর্ড লাগিয়ে যাত্রী পরিবহনে জরিমানা

    | ২১:২৮, এপ্রিল ২২ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, লকডাউনের মধ্যে প্রাইভেটকারে ম্যাজিষ্ট্রেট ও সরকারি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ব্যবহার করে যাত্রী পরিবহনের অভিযোগে চালককে দশ হাজার টাকা জরিমানা ও লিখিত মুচলেকা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী হাইওয়ে থানার সামনে ভ্রাম্যমান আদালত চালিয়ে এ জরিমানা করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুল ইসলাম জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে চেকপোষ্টে কর্মরত সার্জন মোঃ মাহাবুবুর ইসলাম বরিশাল থেকে ঢাকা গামী মাইক্রোবাকে (ঢাকা মেট্রো-চ ১৯-৪৫৭৩) থামানোর সংকেত দেন। মাইক্রোবাসটি থামানোর পর গাড়ির সামনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বরিশাল, পিছনে ডাক বিভাগের সাইনবোর্ড এবং গাড়ির ভিতরে অনেক যাত্রী দেখা যায়। এসময় চালক মোঃ তাজুল আহম্মেদকে (৩৮) জিজ্ঞাসা করলে সে (চালক) অসংলগ্ন কথা বলেন। পরবর্তীতে গাড়িটি ও চালক তাজুল আহম্মেদকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়া হয়। পরে উপজেলা ভ্রাম্যমাণ আদালতের কাছে লিখিত ভাবে প্রতারনার দায় স্বীকার করায় তাজুলকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top