Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ৩ অপহরণকারী গ্রেফতার, অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

    | ০৮:৩৮, এপ্রিল ২১ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও মাহিলাড়া গ্রামের মোঃ মিলন সিকদারের মেয়ে মুনিয়া আক্তার নৌরিনকে (১৩) সোমবার অপহরন নিয়ে যায় পাশ্ববর্তি উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার (২১) ও তার সহযোগীরা। এ ঘটনায় মঙ্গলবার অপহৃতা স্কুল ছাত্রীর বাবা মোঃ মিলন সিকদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের কারে। পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তিন অপহরনকারীকে গ্রেপ্তার ও অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।

    পুলিশ জানান, গৌরনদী উপজেলার মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও মাহিলাড়া গ্রামের মোঃ মিলন সিকদারের মেয়ে মুনিয়া আক্তার নৌরিনকে (১৩) পাশ্ববর্তি উজিরপুর উপজেলার কালিহাতি গ্রামের ফারুক হাওলাদারের ছেলে আসিফ হাওলাদার (২১) দীর্গদিন যাবত উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে বখাটে আসিফ অপহরনের হুমকি দেয়। গত সোমবার দুপুরে স্কুল ছাত্রী আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর বাইপাস সড়কের তিন রাস্তার মোড় পৌছলে আসিফ হাওলাদারের নেতৃত্বে সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে অপহৃতা স্কুল ছাত্রীর বাবা মোঃ মিলন সিকদার বাদী হয়ে আসিফ হাওলাদার (২১), একই গ্রামের শাহজাহান সেরনিয়াবাতের ছেলে মহারাজ সেরনিয়াবাত (১৯) ও হাবিবুর রহমান মুন্সীর ছেলে রাকিব মুন্সী (২০)র নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আসামি করে আগৈলঝাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের কারে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আসিফ হাওলাদার (২১), মহারাজ সেরনিয়াবাত (১৯) ও রাকিব মুন্সীকে (২০) গ্রেপ্তার ও অপহৃতাকে উদ্ধার করে মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অপহৃতাকে জবানবন্দি ও ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    Top