Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মাই টিভির প্রতিষ্টা বার্ষিকী পালন

    | ২১:৫৬, এপ্রিল ১৫ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, জননন্দিত টেলিভিশন চ্যানেল মাই টিভির সফলতার একযুগ এ পদার্পণ উপলক্ষে বরিশালে গৌরনদীতে কেক কাটা, আলোচনা সভা ও অনাথ শিশুদের মাঝে নতুন পোষাক ও খাবার বিতরণ করা হয়েছে।
    “সুন্দর আগামীর পানে” এ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার সকালে মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে আগৈলঝাড়ায় বিভাগীয় ছোট মণিনিবাস এর অনাথ শিশুদের নিয়ে কেক কাটা শেষে এক আলোচনা সভা মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইস সেরনিয়াবাত। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, ছোট মণিনিবাসের উপ-তত্তাবধায়ক সুশান্ত বালা। বক্তব্য রাখের আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, সাধারন সম্পাদক তপন বসু। এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভি’র ব্যুরো প্রধান কাজী আল আমীন, বাংলা টিভি’র জেলা প্রতিনিধি এফ এম নাজমুল রিপন, একাত্তর টিভির প্রতিনিধি স্বপন দাস, আমাদের নতুন সময় এর আগৈলঝাড়া প্রতিনিধি এসএম শামীম, বাংলাদেশ খবরের গৌরনদী প্রতিনিধি এসএম মিজান, বরিশাল মেট্রোর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, বার্তা সম্পাদক আরিফিন রিয়াদ, মাইটিভি’র ক্যামেরা পারর্সন মোঃ ফাহাদ মিয়া, মাইটিভি’র গৌরনদী পেইজের অ্যাডমিন মিরাজুল ইসলাম পিয়াল, ইমন মাঝিসহ দুই উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। বক্তারা মাইটিভি সফলতার একযুগ এ পদার্পণ করায় মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মিসেস আসপিয়া উদ্দিনের দীর্ঘায়ুসহ প্রতিষ্টানের সফলতা কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে ছোট ছোট সোনামণিরা সংগীত পরিবেশন করেন।

    Post Views: ২৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top