Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ৬ ইউনিয়নে আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী

    | ২১:৪৫, মার্চ ১৯ ২০২১ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপের ইউপি নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে মধ্যে আওয়ামী লীগ মনোনীত ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা হলেন- খাঞ্জাপুর ইউনিয়নে নুর আলম সেরনিয়াবাত, বার্থী ইউনিয়নে আলহাজ্ব আব্দুর রাজ্জাক হাওলাদার, চাঁদশী ইউনিয়নে সৈয়দ নজরুল ইসলাম, মাহিলাড়া ইউনিয়নে সৈকত গুহ পিকলু, নলচিড়া ইউনিয়নে গোলাম হাফিজ মৃধা, বাটাজোর ইউনিয়নে আব্দুর রব হাওলাদার। একমাত্র সরিকল ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লার প্রতিদ্বন্দিতাকারী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের মনোনিত প্রার্থী শাখাওয়াত হোসেন খান , জাতীয় পার্টির গোলাম আজিজ, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ চন্দ্র হালদার। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান তালুকদার। এ ছাড়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১০ জন চেয়ারম্যান, ৭৮ জন সংরক্ষিত ও ২২৬ জন সাধারন সদস্যপদে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    Top