Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশু আহত

    | ২০:২৬, ডিসেম্বর ১৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, জমি সংক্রান্ত বিরোধের জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার নরসিংহলপট্টি গ্রামে বসতঘরে ঢুকে হামলা চালিয়ে নারী ও এক শিশুকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত শিশুর মা শাহানাজ বেগম জানান, নরসিংহলপট্টি গ্রামের সিদ্দিক সরদারের নিকট থেকে ৩.৩৩ শতক জমি সাব-কবলা দলিলমূলে ক্রয় করে বসবাস করে আসছেন। এরই মধ্যে ওই জমি নিজেদের দাবী করেন একই গ্রামের মোস্তফা সরদারের পুত্র সাকির সরদার। গত কয়েকদিন পূর্বে স্থানীয় আবু বকর নামের এক ব্যক্তির মাধ্যমে জমি নিয়ে আপস হওয়ার প্রস্তাব দেয় সাকির সরদার। তিনি আরও জানান, ক্রয়কৃত জমি নিয়ে আপস হওয়ার প্রস্তাব প্রত্যাক্ষাণ করায় ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে রাতের আধারে বসতবাড়ীতে হামলা চালায় সাকির সরদার। হামলায় তার (শাহানাজ) শিশু পুত্র তারাকী বিল্লাহ (১০) ও ভাইয়ের স্ত্রী ইসমত আরা (২৮) গুরুতর আহত হয়। এঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    • গৌরনদীতে গোমস্তা হালিমা জালাল হেলথ কেয়ার হাসপাতাল উদ্বোধন করেন বিচারপতি জাকির হোসেন
    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    Top