Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে কন্যা শিশুকে গরম ছ্যাকা, মামলা দায়ের মামি গ্রেপ্তার

    | ০৭:৫৪, নভেম্বর ২৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিজয়পুর গ্রামের মামার বাড়িতে আশ্রিত ভাগ্নি কন্যা শিশু পাশের বাড়ি খেলতে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে মামি শাহনাজ বেগম শিশুটিকে যৌনাঙ্গের উপরে গরম ছ্যাকা দিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেেেছ। এ ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে বৃহস্পতিবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি মামি শাহনাজকে গ্রেপ্তার করে ওই দিন আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    স্থানীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার গোবরধন গ্রামের মৃত লোকমান হাওলাদারের পুত্র সফিকুল ইসলাম (৩৩) ৫ বছল পূর্বে একই উপজেলার পাশ্ববর্তি উত্তর বিজয়পুর গ্রামের আখি আক্তারকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। সম্প্রতি সময়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হলে সফিকুল ইসলামের স্ত্রী আখি আক্তার (২৫) তার ৪ বছর ৯ মাসের কন্যা সন্তান এ্যালমা আক্তারকে নিয়ে তার বড় ভাই রমজান সরদারে বাড়িতে আশ্রয় নেন। রমজান সরদারের নিঃসন্তান স্ত্রী শাহনাজ পারভিন আরাফত হোসেন (৩) বছরের একটি পাল্লক নেন। এ্যালমা আক্তার পাল্লক মামাতো ভাই আরাফত হোসেনকে নিয়ে প্রায়ই পাশের বাড়ি খেলতে যান। এতে এ্যালমার মামি শাহনাজ বেগম রাগ করে প্রায়ই এ্যালমাকে মারধর করতেন। এতেও শিশু এ্যলমা খেলতে যাওয়া বন্ধ না করায় মামি শাহনাজ ক্ষিপ্ত হন।

    বাদি বলেন, গত শনিবার খেলা শেষে সন্ধ্যায় তার মেয়ে এ্যালমা মামি বাড়িতে ফিরলে মামি শাহনাজ বেগম এ্যালমার যৌনাঙ্গের উপরে গরম ছ্যাকা দিয়ে আহত করেছে । এতে মেয়ে ডাক চিৎকার দিলে আশা পাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। শিশুর বাবা সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, মেয়েকে গরম ছ্যাকা দিয়ে ঝলসে দিয়ে তাকে হাসপাতালে পর্যন্ত নেননি। বিষয়টি আমি জানার পরে আত্মীয় স্বজনদের জনালে তারা কোন ব্যবস্থা নেননি। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে থানা হাজতে থাকা শাহনাজ বেগম কোন কথা বলতে রাজি হননি। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ তৌহীদুজ্জামান বলেন, এ ঘটনায় মেয়ের বাবা সফিকুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার শাহনাজ বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ আসামি শাহনাজ বেগমকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top