Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    এক টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং

    | ২০:০৪, নভেম্বর ০৭ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, “শিক্ষা, মেধা, পরিশ্রম” অসহায় ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের এক টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ব্যবস্থা করেছে বরিশালের গৌরনদী উপজেলার কয়েকজন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থী। শুক্রবার বিকেলে ওরিয়েন্টেশন ক্লাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং র্কাক্রমের উদ্ধোধন করা হয়।
    উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্টান পরিচালক মোঃ সুজন সরদার নিশাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুর রব। বক্তব্য রাখেন পরিচালক মোঃ হাসান হাওলাদার (রাব্বী), আবিদ হাসান প্রমুখ। উদ্যোক্তা মোঃ সুজন সরদার নিশাত বলেন, মহামারী করোনকালীন সময়ে ও এলাকার অস্বচ্ছল পরিবারের অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। যাদের পক্ষে দুরে গিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করা সম্ভব নয়। তাদের কথা চিন্তা করে আমারা তিন বন্ধু এ উদ্যোগ নিয়েছি। ওরিয়েন্টেশন ক্লাশে বিভিন্ন এলাকা থেকে আগত ৩০জন শিক্ষার্থী এক টাকা দিয়ে ভর্তি হয়। এ মহতি উদ্যোগ এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।

    Post Views: ৩৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top