Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় কলেজ ছাত্রী ধর্ষনের মামলায় যুবক গ্রেপ্তার

    | ০৭:২১, অক্টোবর ২১ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরে গত সোমবার রাতে এক কিশোরীকে (১৯) জোর পূর্বক ধর্ষন করেছে সাজ্জাত হোসেন গাজী (২৫) নামে এক যুবক। কিশোরীর ডাকচিৎকারে এলাকার লোকজন যুবককে আটক করে পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে। কলেজ ছাত্রী ধর্ষনের ঘটনায় জড়িত যুবককে পুলিশ গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

    আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট বন্দরের এক নারী শ্রমিক তার কন্যা গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া রামশীল কলেজের দ্বাদশ শ্রেনির ছাত্রীকে (১৯) নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করত। সোমবার রাতে ওই নারী শ্রমিক মেয়েকে বাসায় রেখে কাজে যান। রাত সাড়ে ৭টার দিকে আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোরশেদ আলম গাজীর বখাটে পুত্র সাজ্জাদ হোসেন গাজী (২৫) ঘরে ঢুকে মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে। এক পর্যায়ে মেয়ে ডাক চিৎকার দিলে বন্দরের লোকজন ধর্ষক যুবক সাজ্জাদ গাজীকে আটক করে পিটুনী দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় সোমবার গভীর রাতে নির্যাতিতার মা বাদি হয়ে সাজ্জাদ হোসেন গাজীকে (২৫) আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

    Post Views: ৩৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বিএনপি নেতার  উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ
    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    Top