Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    যৌতুকের দাবি পুরন না করায় গৃহবধু হত্যা \ শ্বাশুড়ি গ্রেপ্তার

    | ১৮:৩৯, অক্টোবর ০৩ ২০২০ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের যৌতুকের দাবি পুরন না করায় বরিশালের গৌরনদী উপজেলার নওয়াপাড়া গ্রামে রেশমা আক্তার (২২) নামের এক গৃহবধুকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন গত রোববার শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি মামলা দাযের করেছে। পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি শ্বাশুড়ি প্রিয়াঝর্ণা বেমগকে (৫০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পিাঠিয়েছে।
    স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের আবু ফকিরের মেয়ে রেশমা আক্তারের একই উপজেলার নওপাড়া গ্রামের আঃ রাজ্জাক শিকদারের ছেলে নয়ন শিকদারের (২৮) সঙ্গে তিন বছর পূর্বে সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় করেনর বাবা আবু ফকির মেয়ে জামাতা নয়ন শিকদারকে ৩ ভরি স্বর্ণালংকারসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল যৌতুক দেয়া দেন। তাদের ১৮ মাস বয়সের হাফেজ শিকদার নামে একটি পুত্র সন্তান রয়েছে।

    নিহতের বাবা আবু ফকির অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে জামাতা নয়ন বিভিন্ন অজুহাতে মেয়ের কাছে যৌতুক দাবি করে। বিয়ের সময় দেয়া যৌতুক ছাড়া বিয়ের এক বছর পর জামাতা নয়ন শিকদারের দাবির প্রেক্ষিতে পান বরজ নির্মাণ করার জন্য এক লাখ টাকা যৌতুক দেই। বর্তমানে ধারদেনা পরিশোধ করার নামে জামাতা নয়ন শিকদার ও তার বাবা ও মা গত ১৫ সেপ্টেম্বর থেকে মেয়ে রেশমার কাছে বাবার বাড়ি থেকে আড়াই লাখ টাকা যৌতুক আনার জন্য চাপ সৃষ্টি করে। রেশমা স্বামী নয়নের দাবিকৃত যৌতুকের আড়াই লাখ টাকা এনে দিতে অস্বীকার করে। এতে স্বামী নয়ন ও শ্বশুর শ্বশুড়ি ক্ষিপ্ত হন। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মেয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে মেয়েকে মারধর করে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ৫দিন পর গত শনিবার বিকালে জামাতা নয়ন ও তার এক বন্ধু আমার বাড়িতে এসে মারধরের জন্য মেয়ে রেশমা আক্তারের কাছে ক্ষমা চেয়ে নাতিসহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। ওই দিন দিবাগত রাতে স্বামী নয়ন ও শ্বশুর ও শ্বাশুড়ি রেশমাকে শারীরিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করে আত্মহত্যার প্রচারনা চলায়। যৌতুকের আড়াই লাখ টাকা না পেয়ে স্বামী নয়ন ও তার বাড়ির লোকজন আমার মেয়েকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছে।
    ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে। অভিযোগের ব্যাপারে জানতে স্বামী নয়ন সিকদার ও তার বাবার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। গ্রেপ্তারকৃত প্রিয়াঝর্ণা বেমগ অভিযোগ অস্বীকার করেছে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। গৃহবধু রেশমা আক্তারকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় নিহত রেশমার বাবা আবু ফকির বাদি হয়ে স্বামী নয়ন সিকদার, শ্বশুর শাশুড়িকে আসামি করে গতকাল সোমবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ এজাহারভূক্ত আসামি শ্বাশুড়ি প্রিয়াঝর্ণা বেমগকে গ্রেপ্তার করে গতকাল বরিশাল কেন্দ্রীয় কারাগারে পিাঠিয়েছে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আঃ রব হাওলাদার ঘটনাস্থল পরিদর্শন করেছে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    Top